কুষ্টিয়ায় সাংবাদিকদের মাহাবুব উল আলম হানিফ

0
217

বেগম খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত নেতারা

কুষ্টিয়া প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার দলের নেতা কর্মীরা যত খানি উদ্বিগ্ন তার চাইতে বেশি ব্যাস্ত তার চিকিৎসা নিয়ে রাজনীতি করার জন্য-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহাবুব উল আলম হানিফ।

তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার সু চিকিৎসার পরিবর্তে তাকে কিভাবে মুক্ত করতে হবে, নানান ভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবী উত্থাপন করেন। যেটা খালেদা জিয়ার চিকিৎসার সাথে সম্পৃক্তই না।

শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মৃত্যু বরণকারী চিকিৎসক ডা. রুমি স্মৃতি শ্রেণী কক্ষের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। পাশাপাশি এই দুর্যোগের সময় অনেক দেশের যোগাযোগ ব্যাবস্থা সীমিত হয়ে গেছে। এর মধ্যে কোন দেশে কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে চিকিৎসা সেবা প্রদান করবেন কিনা এসব অনেক বিষয় ভাবার আছে।

তাছাড়া সবচাইতে গুরুতপূর্র্ণ বিষয় তাহলো তার চিকৎসায় যেসব বিশেষজ্ঞরা আছে তাদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা এই দেশেই করা সম্ভব। তাকে বিদেশে নেওয়া এই মুহূর্তেই বিশেষ প্রয়োজন নাই।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মুস্তানজিদসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল চিকিৎসক ও আওয়ামী লীগের নেতা কমীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card