দৌলতপুরে প্রতিবেশীর রান্না ঘরে মিলল নিখোঁজ শিশুর লাশ

0
173
নিহত শিশু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর রান্না ঘর থেকে আরাফত নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালের দিকে উপজেলার দাড়েপাড়া গ্রামের ছপের মালের রান্না ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই শিশু একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শুক্রবার সকাল ৯টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় ছপের মালের স্ত্রী কোহিনুরকে আটক করেছে পুলিশ।

প্রত্যদর্শী ও স্থানীয়রা জানায়, ছপের মালের রান্নাঘর ঘর থেকে লাশের দূর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুঁতে রাখা বস্তাবন্দি লাশটি তুলে রান্না ঘরের পাশে পুনরায় মাটি খুঁড়ে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশিরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

দৌলতপুর থানা পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধারসহ কোহিনুরকে আটক করে। ধারণা করা হচ্ছে শুক্রবার সকালে শিশুটিকে অপহরণ করে কোহিনুর ও তার স্বামী ছপের মাল হত্যা শেষে রান্নাঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ঘটনায় আটক কোহিনুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেন এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছেন এ ব্যাপারে তদন্ত চলছে।

Share this news as a Photo Card