৩১ জুলাই পর্যন্ত প্রাথমিকের ছুটি বাড়ল

0
216

দ্রোহ অনলাইন ডেস্ক

শিশু শিার্থীদের স্বাস্থ্য সুরার লক্ষে আগামী ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে ছুটি বাড়ানো হয়েছে। এ সময় নিজেদের ও অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরায় শিার্থীরা নিজ বাসায় থাকবে। পাশাপাশি তাদের অনলাইন শিা কার্যক্রম চলবে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা ও অনুশাসনসমূহ শিার্থীদের মেনে চলতে হবে। শিার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিকরা তাদের শিার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Share this news as a Photo Card