ঝিনাইদহে মুজিববর্ষের উপহারের ঘরের পিলার ভেঙ্গে পরছে

0
211
ভেঙ্গে পরেছে সদ্য নির্মিত ঘরের বারান্দার পিলার।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে মুজিববর্ষের উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলার ভেঙ্গে পড়ছে।

শুক্রবার রাতে ঘরের বাসিন্দা আরিফুল ইসলামের ঘুম ভাঙ্গে পিলার ভাঙ্গার শব্দে। এর পর থেকে আতংক দেখা দেয় ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। তাদের ধারণা সরকারের ভাবমুর্তি ুন্ন করার জন্য রাতের আধারে ষড়যন্ত্র করে পিলার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কারণ এই আশ্রয়ন প্রকল্প তৈরীর শুরু থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বাধা দিয়ে আসছিলো।

লাউদিয়া আশ্রয়ন প্রকল্পে গিয়ে দেখা যায়, আবাসনের এক নং ঘরের বারান্দার পিলার ভেঙ্গে পড়ে আছে। মাটিতে পড়ে পিলারটি কয়েক টুকরো হয়ে গেছে। কে বা কারা পিলার ভেঙ্গেছে তা নিয়ে তদন্তে নেমেছে প্রসাশন। অন্যান্য ঘরগুলোর পলেস্তারা, মেঝের ফিনিশিং ও রং খুবই নি¤œমানে। ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। আবাসনে সুপেয় পানির অভাব রয়েছে।

 

ভেঙ্গে পরেছে সদ্য নির্মিত ঘরের বারান্দার পিলার।

ঘরের বাসিন্দা ফাতেমা ওরফে বাতাসি খাতুন জানান, শুক্রবার রাত ১০ টার পরে ঘরের সামনে জোরে কিছু ভেঙ্গে পড়ার শব্দ শুনতে পান তিনি। বাইরে বেরিয়ে দেখতে পান ঘরের সামনের ডান পাশের পিলার ভেঙ্গে পড়ে আছে। ওই নারী জানান, পিলার ভেঙ্গে পড়ার পর থেকে খুব ভয়ে আছি। কখন জানি ঘর ভাঙ্গে মাথায় না পড়ে।
এ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তারা বানু ঘর তৈরী নিয়ে নানা অভিযোগ করেন। তিনি ঘর নির্মানে নিন্মমারে সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন।

লাউদিয়া গ্রামের বাসিন্দা সাহেব আলী বলেন, যে পিলার ভেঙ্গে পড়েছে সেটা ৫ ফুট হলেও রড দেওয়া হয়েছে দুই ফুট। ঠিকমত সিমেন্টও দিইনি। তাহলে খুটি থাকবে কি করে ?

ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান জানান, দুর্যোগ বিহীন পরিবেশে ঘরের পিলার এ ভাবে পড়তে পারে না। মনে হচ্ছে কেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

অনুসন্ধান করে জানা গেছে, সাবেক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভর সময়কালে লাউদিয়া আবাসনে ঘর তৈরী করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন বলেন, সরকারের ভাবমুর্তি ুন্ন করার জন্য রাতের আধাঁরে কে বা কারা এই কাজ করা হয়েছে।

জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ঘটনা শোনার পর সেখানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। তারা ঘুরে এসে বিষয়টি জানালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Share this news as a Photo Card