কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

0
218
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ৬ জন।

বুধবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত পর্যন্ত ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৩৯ জন।

জেলায় করোনা আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যাও হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৯ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫ হাজার ২৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৩ জন। নতুন করে শনাক্ত হওয়া ১৪৩ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৭৪ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ১১ জন, ভেড়ামারা উপজেলায় ১০ জন, মিরপুর ২১ জন এবং খোকসা উপজেলায় ২২ জন। এখন পর্যন্ত জেলায় ৮৯ হাজার ৮১ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৮৩ হাজার ৪২৩ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১৬৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৫৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৯০৫ জন।

Share this news as a Photo Card