দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
253

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর একটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দণি খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়। শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারের মেয়ে।

স্থানীয় উনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে পানিতে যুবে দণি খারিজারথাক গ্রামের ওই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

Share this news as a Photo Card