ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মুত্যু

0
195

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার দুই জনের মৃত্যু হলো।

বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসি খাতুন মারা যান। তিনি হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামের কাওছার আলীর স্ত্রী।

নিহতের খালা মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে হাসির জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছে। ২ দিন আগে আরও অসুস্থ হয়ে পড়লে একটি কিনিকে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার ক্রমাবনতি হলে বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর-রশিদ জানান, স্থানীয় ভাবে ডেঙ্গু আক্রান্ত ওই নারী বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছে।

Share this news as a Photo Card