খোকসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0
313
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে নিজের ঘরে ওয়ায়ফাই লাইনে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের নিজের ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয় এইসএসসি পরীক্ষার্থী হৃদয় (১৮)। সে এ গ্রামের খাইরুল মোল্লার ছেলে। কলিমহর জহুন্নেসা কলেজ থেকে কৃষি ডিপ্লোমার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল।

নিহত পরীক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মজিদ জানান, সকালে ৬টার দিকে হৃদয় তার নিজের ঘরে ওয়ায়ফাইল লাইনে বিদ্যুতের সংযোগ দেবার সময় বিদ্যুতের তাড়ে জড়িয়ে পরে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃতবলে ঘোষনা করেন।

Share this news as a Photo Card