ঝিনাইদহ সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ আটক ৬

0
220

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার ভোরে মহেশপুর সীমান্তের কানাইডাংগা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, জেলার মহেশপুর থানার কানাইডাংগা গ্রাম থেকে আটককৃত ব্যক্তিরা হলেন ভারতের দণি দিনাজপুরের গংঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মিজাহাজুল ইসলাম (৩২), মাগুরা সদর থানার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮) সাথে তার স্ত্রী কনিকা বিশ্বাস (২১) এবং ছেলে সপ্নীল দাস (১৮মাস) জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মন্ডলের স্ত্রী সুবর্ণা মন্ডল (৩৮), সাথে তার ছেলে অভয় মন্ডল (১০) এবং সাতীরা কলারোয়া থানার কুশোডাংগা গ্রামের মৃত ছিদ্দিক মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৩৬)।

আটককৃতদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card