কুষ্টিয়ায় ভারতীয় হাই কমিশনার

0
196

করোনা যতো দ্রুত কেটে যাবে ভিসা প্রক্রিয়া ততো সহজ হবে

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা মহামারীর প্রকোপ যতো কমে আসবে ততোই বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। তিনি ভারত সরকারের দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স রোটারি কাব অব কুষ্টিয়াকে হস্তান্তর করেন।

শহরের দিশা টাওয়ারের এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ ব্যাপারে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এছাড়াও দোরাইস্বামী বাংলাদেশ ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিন দিন আরো উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।

রোটারি কাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শিল্পপতি কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে অনষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাট্টি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সরোয়ার জাহান বাদশাহ এমপি, সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, রোটারী কাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card