ভুট্টাক্ষেত থেকে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

0
210

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার গ্রামের মাঠের ভুট্টা ক্ষেত থেকে শুভ ইসলাম নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্র দুই দিন আগে বাবার উপর অভিমান করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়।

রবিবার দুপুরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে ওই ছাত্রের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃতছাত্র একই গ্রামের আমিরল ইসলামের ছেলে।

মৃত ছাত্রের বাবা জানান, বাশঁগ্রাম কলেজে প্রথম বর্ষে ভর্তির কাগজপত্র জমা দিয়েছে শুভ। বৃহস্পতিবার ভর্তির জন্য সে তার বাবার কাছ থেকে ৫ হাজার টাকা নেয়। কিন্তু টাকা অন্যত্র খরচ করে দ্বিতীয় দফায় আবারো টাকা দাবী করে। এ নিয়ে অভিমান করে শুক্রবার সে বাড়ি ছেড়ে চলে যায়। রবিারের তার তার মৃতদেহ পাওয়া যায়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই জাহাঙ্গীর বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল করার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যারও শক্তিশালী কোন আলামত মেলেনি। সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

Share this news as a Photo Card