ঈদে বাসের টিকিট ২৪ জুন থেকে

0
198
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল আজহা সামনে রেখে আগামী ২৪ জুন বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে।

সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রণে কর্মশালা

তিনি জানান, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে ঈদের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যে কোনো দিনের টিকিট কেনা যাবে।

জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হবে।

Share this news as a Photo Card