মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

0
247
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মাদক মামলায় মতিযয়র রহমান (৩৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দিয়েছেন।

সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান জেলার গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়া পাড়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপরে অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজী শহীদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – ঝিনাইদহে অন্ত:সত্ত্বা নারীকে হত্যার অভিযোগ

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় উপ-পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

মামলায় মোট ৯ জন সাী স্যা দেন। এতে আসামি মতিউর রহমান দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

Share this news as a Photo Card