ভোজ্য তেলের দাম কমল লিটারে ১৪ টাকা

0
207

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সাথে বৈঠকের পর সরকার নতুন করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে রবিবার দাম পুন:নির্ধারণ করা হয়েছে। ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

আরো পড়ুন – এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। রবিবার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।

Share this news as a Photo Card