কুমারীখালীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

0
195
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাথে ধর্ষককে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা করা হয়েছে।

রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ধর্ষনের দায়ে দন্ড প্রাপ্ত আসামি আবু হানিফ ওরফে হানিফ দর্জি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাবাসপুর গ্রামের সোলাইমান ওরফে শলক মোল্লার ছেলে।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি আনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আবু হানিফ ওরফে হানিফ দর্জির দোকানের সামনে শিশুটি গেলে তাকে পুতুলের জামা বানিয়ে দেওয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। হানিফ ধর্ষণের ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয় দেখায়। বাড়ি ফিরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তার মা অসুস্থ অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ধর্ষণের ঘটনায় নির্যাতনের শিকার ওই শিশুর পিতা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৩৫।

আরো পড়ুন – পুলিশ সদস্যদের শরীর চর্চা ও খেলা-ধূলার আহবান কুষ্টিয়ার এসপি’র

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রæয়ারি তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার এসআই মাসুদুর রহমান আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। রবিবার বিজ্ঞ আদালত রায় ঘোষনা করেন।

Share this news as a Photo Card