ঝিনাইদহে মহানবীকে অবমাননা কারী গ্রেপ্তার

0
190

ঝিনাইদহ প্রতিনিধি

হজরত মুহাম্মদ (সাঃ) কে আবমাননা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে অঘাৎ করার দায়ে শেখ মেহেদি হাসান ওরফে ফকিরকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।

সে হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দী গ্রামের কারিকর পাড়ার মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী। তাকে রাজধানীর বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করেছে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি দল।

আরো পড়ুন – কুমারখালীতে ভূমি অফিসের কর্মচারী হত্যার আসামী গ্রেপ্তার

হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোর্স নিয়োগের মাধ্যমে খবর পেয়ে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকায় অভিযান পরিচালেনা করে বাসাবো এলাকা থেকে শেখ মেহেদী হাসান কে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে রবিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কর্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Share this news as a Photo Card