কুষ্টিয়ায় সাফ জয়ী নিলাকে সংবর্ধনা

0
205

কুষ্টিয়া প্রতিনিধি

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নিলাকে নিজ জেলা কুষ্টিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। নিজ এলাকায় তার আগমনকে ঘিরে বাঁধভাঙা উচ্ছাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ নারী ফুটবল দলের নিলুফা ইয়াসমিন নিলাকে রাস্তার পাশে দাঁড়িয়ে দুই হাত নেড়ে অভিনন্দন জানান হাজারো মানুষ। নিলাকে নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদণিকালে শিশু, কিশোর, শিার্থী, যুব-বৃদ্ধ সবাই অভিনন্দন জানান।

শনিবার বেলা ১২টার দিকে একটি সাদা রঙের সুসজ্জিত ছাদখোলা প্রাইভেটকারে চড়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌঁছান নিলা। এ সময় নেভি বøু রঙের টি-শার্ট আর কালো চশমা পরা ছিল।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল কন্যা নিলাকে সংবর্ধনা ও সংপ্তি আলোচনা সভায় নিলুফা ইয়াসমিন নিলা বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করেছি। যার হাত ধরে ফুটবলে এই আমি সেই ফাত্তা ভাই বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার গুরু ফাত্তাভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাকে সংবর্ধনা দেওয়ায় জেলা প্রশাসনসহ জেলা ক্রীড়া সংস্থা এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিলা।

তিনি আরও বলেন, বাফুফেসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বণিক খোঁজ-খবর নিচ্ছেন। তিনি আমাদের সবসময় প্রেরণা দিচ্ছেন। আমরা তার কাছেও কৃতজ্ঞ। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর প্রেরণা ও দেশবাসীর ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যাব।

আরো পড়ুন – খোকসা কালীবাড়িতে ১০৩ খন্ড প্রতিমা তৈরী করে দূর্গা পূজা

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলমসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card