কুষ্টিয়ার জেলা পরিষদের নব-নির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত

0
221

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিতদের প্রথম পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথের মধ্য দিয়ে সভা শুরু হয়।

বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, মিরপুর উপজেলা পরিষদের চোরম্যান কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মোৎসব পালিত

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য জেলা পরিষদের প্রত্যেক সদস্যকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত ও আরো গতিশীল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

Share this news as a Photo Card