কুমারখালীতে ‘পর্যটন ও উদ্যোক্তা’ নামের অ্যাপস উদ্বোধন

0
265

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে পর্যটন ও উদ্যোক্তা নামের মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। এক প্লাটফমে যুক্ত থাকছে ২২টি পর্যটন কেন্দ্র ও শতাধিক উদ্যোক্তা।

ঐতিহ্যের পর্যটন, উদ্ভাবনে উন্নয়নে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পর্যটন কেন্দ্র গুলোকে আরো সমৃদ্ধি করতে এবং বেকারত্ব কমাতে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার এবং তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে “পর্যটন ও উদ্যোক্তা” নামের এ মোবাইল অ্যাপসের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ ছাড়া স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (স্থানীয় সরকার) আরিফ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার উপস্থিত ছিলেন।

এবিষয়ে অ্যাপসের পরিকল্পনা ও বাস্তবায়নকারী এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, ঐতিহ্যের পর্যটনকে আরো সমৃদ্ধ করতে ও দেশের বেকারত্ব কমানোর লক্ষে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার, তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির জন্য অ্যাপসের যাত্রা শুরু হয়েছে। এরপর পর্যটন ও উদ্যোক্তা ম্যাপসের উদ্বোধন করা হবে। এই একটি অ্যাপসে কুমারখালীর প্রায় শতাধিক উদ্যোক্তা ও ২২ টি পর্যটন কেন্দ্র স্থান পেয়েছে।

Share this news as a Photo Card