কুমারখালীতে গাঁজা চাষী আটক

0
215

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজার গাছসহ কালাম প্রামানিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদ ভবন এলাকা থেকে গাছটি জব্দ করে পুলিশ। যাঁর ওজন প্রায় ৪০ কেজি।

এঘটনায় বাড়ির মালিক কালাম প্রামানিককে (৪১) আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার আজিত প্রামানিকের ছেলে। রাতেই তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলা নম্বর ৫। মঙ্গলবার সকালে উক্ত মামলায় তাকে আসামী করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বসতবাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজার চাষ করছিলেন কালাম প্রামানিক। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি গাঁজার গাছসহ গৃহকর্তাকে আটক করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, বাড়ির আঙিনায় গাঁজাচাষ করছিলেন আসামি কালাম প্রামানিক। গোপন সংবাদের ভিতিতে অভিযান চালিয়ে গাঁজাচাষ জব্দ ও তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card