খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন

0
351

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।

ইউনিয়ন পর্যায়ের প্রথম খেলায় ২-০ গোলের ব্যবধানে বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের দল বিজয়ী হয়। বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল পরাজিত হয়।

মঙ্গলবার সকালে বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেতবাড়িয়া ইউনিয়নের ৮টি স্কুলের বালক-বালিকাদের ১৬টি দল অংশ গ্রহন করে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলাল হুসাইন বক্তব্য রাখেন। সভাপতির করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুলে ইসলাম।

Share this news as a Photo Card