কুমারখালীতে এনজিও কর্মী গণধর্ষনের শিকার

0
212

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কিস্তি তুলতে গিয়ে এক মহিলা এনজিও কর্মী (২৯) গণধর্ষণের শিকার হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের পাট েেত এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে একটার দিকে তাকে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসেন। ভিকটিম কুমারখালীর সিও নামের একটি এনজিওর মাঠকর্মী। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাতেই থানায় একটি গণধর্ষণ মামলা করেন। অভিযান চালিয়ে রাত তিনটার দিকে তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করে পুলিশ।

আটক হয়েছে – বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রবিন (২১) ও আবু বক্কর সিদ্দিকীর ছেলে মাসফিকুর (১৯) এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে রাসেল (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভিকটিম রাতে ভ্যানে করে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথিমধ্যে কালু মোড়কস্থ সেতুর এলাকায় অজ্ঞাত আসামিরা পথ অবরোধ করে চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। আর এনজিও কর্মীকে পাট েেত নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ওই ভ্যানচালক স্থানীয়দের ডেকে নিয়ে এসে প্রায় দুইঘণ্টা পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

ভ্যান চালক বলেন, ১৫০ টাকা ভাড়া মিটিয়ে তিনি ওই মহিলাকে নিয়ে বজরুক বাঁধই যাচ্ছিলেন। পথিমধ্যে সেতুর এলাকা থেকে ৫-৬ জন তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে মহিলাকে পাটখেতে নিয়ে যান। পরে তিনি লোকজন ডেকে এনে মহিলাকে উদ্ধার করে থানায় দেন।

ধর্ষনের শিকার ও নারী বলেন, তিনি ভ্যানে করে কিস্তির টাকা আনতে যাচ্ছিলেন। সে সময় ৫-৬ জন তাঁর পথ আটকে পাট েেত নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করে থানায় মামলা করেছেন।

কুমারখালীর থানার ভারপ্রাপ্ত আকিবুল ইসলাম বলেন, কিস্তি আনতে গিয়ে গণধর্ষণের শিকার এনজিও কর্মীকে পুলিশ হেফাজতে নিয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Share this news as a Photo Card