কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

0
219

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালী উপজেলার ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে জীবিকার্জনের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরী এলাকায় সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ যাঁর কেউ নেই, তাঁর আছে শেখ হাসিনা। শেখ হাসিনা আপনার স্বাবলম্বী করার ল্েয সেলাই মেশিন উপহার দিয়েছেন। আপনার মেশিনটির সঠিক ব্যবহার করবেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

Share this news as a Photo Card