কুষ্টিয়ায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

0
279

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সরকারি ও বেসরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা চার দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে প্রশাসন ভবনেও তালা ঝুলিয়েছে আন্দোলনরত শিার্থীরা।

বুধবার সকালে আন্দোলনের অংশ হিসেবে ১১ তম দিনের মতো কাস বর্জন করে কুষ্টিয়া এনএস রোড়ে প্রেসকাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরতো শিক্ষার্থীরা তারা দাবি আদায়ে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিও প্রদান করা হয়েছে।

কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনরত শিার্থীদের অনেকেই সড়কে শুয়ে এবং বসে পড়েন।

স্বতন্ত্র শিাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবি আদায়ে তারা বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড নিয়ে বিােভ করেন।

এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকল স্টুডেন্ট এসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফরহাদ সৌরভ বলেন, আমরা গত ১৬ আগস্ট বুধবার থেকে ৪টি বিষয় নিয়ে আন্দোলন শুরু করেছি আজকে ১১তম দিন। আমরা আজকে প্রেসকাবের সামনে বিােভ কর্মসূচি পালন করেছি। এছাড়া আমাদের দাবি গুলোর বিষয় নিয়ে ইতো মধ্যে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পরবর্তীতে আমরা আরো বড় কর্মসূচির সিদ্ধান্ত নিব।

Share this news as a Photo Card