ঝিনাইদহে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫ জন

0
247

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শৈলকুপায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মানিক শেখ নামের এক জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলা সদরসহ ৬ উপজেলায় ২৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিন আগে মানিক শেখ (৪৫) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দিগনগর গ্রামের দবির শেখের ছেলে।

সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫’শ ৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

Share this news as a Photo Card