সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: ডিএমপি কমিশনার

0
209
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ডাকা ২৮ অক্টোবরের কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তর স্টেশনে মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শনে যান পুলিশের এ কর্মকর্তা। সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করেন। আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার এই হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টি করে ঢাকার দুই কোটি ২৪ লাখ মানুষের জানমালের নিরাপত্তার শঙ্কা তৈরি করে- তবে ডিএমপির প থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। সংবিধান অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল শান্তি পূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব েেত্র পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। তবে ২৮ অক্টোবর যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে ডিএমপির প থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

বিএনপির মহাসমাবেশ ঘিরে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে আতঙ্ক-উদ্বেগ তৈরি হচ্ছে। গুজব ঠেকাতে পুলিশের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্তু করার জন্য একটি স্বার্থন্বেষী মহল গুজব ছড়াচ্ছে। শুধু ২৮ অক্টোবর ঘিরেই নয়, অন্যান্য বিষয়েও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো অপচেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, ঢাকাসহ সারা দেশের মানুষ গুজবের বিরুদ্ধে সচেষ্ট থাকবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুজবকে উড়িয়ে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আরেকটা শাপলা চত্বর হতে যাচ্ছে। পরিণতি হবে শাপলার চত্বরের চেয়েও ভয়াবহ। এ ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য আছে কি-না বা সেই পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা কি হবে- জানতে চাইলে কমিশনার বলেন, আমরা নজরদারির ভেতরে রেখেছি। আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ ব্যাপারে যে কোনো তথ্য যদি আমরা পাই তবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, ২০১৩-১৪ সালে এরকমই অপতৎপরতার চেষ্টা করা হয়েছিল। সেটি কেবল ঢাকা নয়, সারাদেশেই করা হয়েছিল। তখন বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে সাথে সঙ্গে প্রতিহত করেছে, পরাজিত হয়েছে সন্ত্রাসীরা।

Share this news as a Photo Card