মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

0
226

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার দুপুরে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয়। বিকালে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ১৮ অক্টোবরের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card