রাজধানীতে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

0
175
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজধানীর আবদুল্লাহপুরে বাসটিতে আগুন দেওয়া হয়।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি বলেন, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সম হন বাসের চালক ও তার সহযোগী।

Share this news as a Photo Card