জোট করার সিদ্ধান্ত হয়নি: কাদের

0
185
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, শেখ হাসিনা ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি। কারণ জোটের বিপরীতে জোট হয়। আমাদের প্রতিপরে যদি একটা বড় জোট হয় সেটার বিপরীতে আমাদেরও জোট হবে। তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাবো। প্রয়োজন না থাকলে জোট করবো না। জোট করবো যাদের নিয়ে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ কেমন আসছে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেখানে নতুন করে ভাবতে হবে। কতজনকে বাদ দেবো, কতজন রাখবো এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে।

Share this news as a Photo Card