শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের পেঁয়াজ চারা নিধন

0
221

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ৫ কৃষকের বাড়ন্ত পেঁয়াজ চারা নিধন করছে দুর্বৃত্তরা।

উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে সোমবার রাতে ঘটনাটি ঘটে। এতে কয়েক লাখ টাকার তি হয়েছে বলে গ্রামবাসী ও তিগ্রস্থ চাষীরা জানান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি সোমবার রাতের আঁধারে দুর্বৃত্তরা পেঁয়াজের বীজ তলায পচনশীল কীটনাশক ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি চাষীদের নজরে আসে। পেঁয়াজ দানার বাজার চড়া হলেও এ বছর দাম ভাল পাওয়ার আশায় উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক পেঁয়াজ চাষে ঝুঁকেছে চাষীরা।

খন্দকবাড়িয়া গ্রামের তিগ্রস্থ কৃষক মতিয়ার রহমান, আলী আহম্মদ, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, সাব্দার আলী। তিগ্রস্থ পাশর্^বর্তী উত্তর কচুয়া গ্রামের সাব্দার আলী’র বাড়ন্ত পেঁয়াজ বীজ তলায় দুবৃত্ত¡রা কীটনাশক স্প্রে ্র করে রেখে যায়।

তিগ্রস্থ শাহাদত হোসেন জানান, গ্রামের প্রায় ২৪ কাঠা জমিতে পেঁয়াজ চাষের উদ্দেশ্যে বীজতলার দানা নিধনের ফলে এ বছর তারা চরমভাবে তিগ্রস্থ হয়েছেন। এঘটনায় এলাকার অন্যান্য কৃষকের মাঝে রিতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাচেরকোঁল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card