কুমারখালীতে গুলিবিদ্ধ নৌকা সমর্থক মারা গেছেন

0
210

কুমারখালী প্রিতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গুলিবিদ্ধ আহত নৌকা প্রতীকের সমর্থক জিয়ার হোসেন (৪৫) চিকিৎসাধীন অনস্থায় মারা গেছে।

সোমবার বিকাল ৪টার পর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় আহত আলতাফ হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের মৃৃত কেঁদো শেখের ছেলে।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন। তিনি জানান, নৌকায় ভোট দেওয়া ও নির্বাচনে সক্রিয় অবস্থান নেওয়ায় জিয়ারকে প্রতিপরে (ট্রাক মার্কা) লোকজন গুলি করেছিল। বিকালে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহতের ছোট ভাই ইয়ারুলের সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি জানান, ‘নৌকায় ভোট দেওয়ার অপরাধে ১২ জানুয়ারি সকালে সাবেক ইউপি সদস্য খালেক ও তার তিন ছেলে রিপন, লিটন, শিপনসহ সন্ত্রাসী বাহিনী আমার দুই ভাইকে গুলি করে। তাদের মধ্যে জিয়ার আজ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ভাই হত্যাকারেিদও বিচারের দাবি করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, মৃত্যুর খবর তিনি শুনেছেন। ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share this news as a Photo Card