ভারতের ইস্টবেঙ্গলে যাচ্ছে ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার

0
346

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় দলের ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তারের বিদেশি লিগে অভিষেক হতে যাচ্ছে। ইস্টবেঙ্গল কাবের জার্সিতে সানজিদাকে দেখা যাবে ভারতের নারী ফুটবল লিগে অংশ নিতে। এরই মধ্যে কাবটির সঙ্গে ৩ মাসের চুক্তি করেছেন এই রাইট উইঙ্গার। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে কবে ভারত যাবেন তিনি।

জানা গেছে ৩ মাসে ৩ লাখ টাকায় উপমহাদেশের জনপ্রিয় কাব ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই নারী ফুটবলার। এর আগে ভারতীয় লিগে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার খেলেছেন। দ্বিতীয়বারের মতো ভারতের লিগ খেলতে সোমবার গোয়ায় পৌঁছেছেন সাবিনা খাতুন। সাবিনা খেলবেন ভারতীয় কাব কিকস্টার্ট এফসিতে।

আর সবকিছু ঠিক থাকলে সানজিদার প্রথমবারের মতো বিদেশি লিগে অভিষেক হবে ইস্টবেঙ্গলের জার্সিতে; যে কাবে খেলেছেন মোনেম মুন্না ও শেখ আসলামসহ বাংলাদেশের অনেক তারকা ফুটবলার। এবার কাবটির জার্সিতে বাংলাদেশের কোনো নারী ফুটবলার অভিষেক হতে যাচ্ছে।

২২ বছর বয়সী সানজিদা সর্বশেষ দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসে খেলেছেন। এ কাবের জার্সিতে ২৯ ম্যাচে ১২ গোল করেছেন স্টাইলিস্ট এই ফুটবলার। ২০১৩ সালে জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের হয়ে প্রথম লাল-সবুজ জার্সি পড়েন সানজিদা। এর পর অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ খেলেছেন। জাতীয় দলে খেলছেন ২০১৬ সাল থেকে। জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে ২৯ ম্যাচ খেলেছেন সানজিদা।

Share this news as a Photo Card