মহেশপুরে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১

0
192

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে সাড়ে চার কেজিরও বেশি সোনার বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার মুল্য চার কোটি পাঁচ ল নিরানব্বই হাজার চারশত একাত্তর টাকা।

বুধবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে সোনার বার উদদ্ধার করে। এ সময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হযরত আলীর ছেলে রিমন হোসেন (২০) কে আটক করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোপন সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের মধ্যে জনৈক শহিদুল মন্ডলের বাঁশবাগানে ওৎ পেতে অবস্থান গ্রহন করেন। এ সময় দুইজন চোরাকারবারী সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য প্যাকেট ভুট্টার েেত ছুড়ে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ রানা আরো জানান, বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে অজ্ঞাত একজন ভারতে পালিয়ে যেতে সম হলেও রিমন হোসেনকে আটক করা হয়। পরে চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভিতর থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার বুধবার বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card