কুষ্টিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও চাঁদার দাবি, আটক ৪

0
208

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদীর চরে ঘুরতে যাওয়া দ্বাদশ শ্রেণীর এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাথে থাকা বন্ধুকে মারধর, আটকে রেখে দুইজনের আপত্তিকর ছবি তোলা ও চাঁদা দাবি করা হয়।

গত ১৩ জানুয়ারি বিকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন লাগোয়া গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কলেজ ছাত্রীর বন্ধুর মা ছিনতাই, চাঁদা আদায়, চাঁদা দাবি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে চার জনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার সূত্র ধরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার হরিপুর থেকে আসামিদের আটক করেছে।

বুধবার সকালে কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো শহরের কমলাপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আসিফ হোসেন (২৪), আলিমের ছেলে মেহেদী হাসান (২২), মৃত জহুরুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২৪) ও মাসুদ শেখের ছেলে কবির শেখ (১৯)।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ১৩ জানুয়ারি (শনিবার) বিকালে ওই কলেজছাত্রী ও তার বন্ধুর সাথে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে ঘুরতে যায়। পরে তারা ব্রীজ থেকে নেমে হাটশ হরিপুর সংলগ্ন গড়াই নদীর চরে ঘুরতে গেলে কয়েকজন যুবক তাদের পিছু নেই। সংঘবদ্ধ দলটি তাদের সুবিধাজনক স্থানে পেয়ে প্রায় এক ঘন্টা আটকে রেখে বন্ধুকে মারধর করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তাদের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা কেড়ে নেয়। পরে তারা আরো টাকা দাবি করে। ওই কলেজছাত্রী ছিনতাইকারীদের হাত থেকে রা পেতে তার এক বান্ধবীকে কল করে মেহেদী নামে একজনের নগদ একাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করেন। টাকা নেওয়ার পরও ওই কলেজছাত্রী ও তার বন্ধুর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে তারা। পরে আসিফ নামে এক যুবক কলেজ ছাত্রীকে আলাদা স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি কাউকে জানালে তাদের ছবি ইন্টারনেটে খারাপ ভাবে উপস্থাপন করা হবে বলেও হুমকি দেয় সংঘবদ্ধ দলটি। ঘটনার পরেরদিন ১৪ জানুয়ারি (রবিবার) রাত ১১ টা ৩৪ মিনিটের সময় ওই কলেজছাত্রীর বন্ধুর নাম্বারে ফোন দিয়ে আসিফ চাঁদার ২০ হাজার টাকা দাবি করে। না দিলে বড় ধরনের তি করবে বলেও হুমকি দেয়। পরবর্তীতে কলেজ ছাত্রীর বন্ধুর পরিবারের লোকজন গত মঙ্গলবার ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে ওই ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, আমার মতো আর কারো সাথে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে।
তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কলেজছাত্রীর বন্ধু জানান, মেয়েটির সন্মান যেন ুন্ন না হয় সেদিক বিবেচনা করে আপনারা অপরাধীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেন। যেন একই ঘটনা অন্যকারোর সাথে আর না ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, আসামীদের আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card