দেশি চিনির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বদল করা হয়েছে

0
200

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে উৎপাদিত চিনির কেজিতে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। তবে রমজানের আগে দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপিতে তা প্রত্যাহার করা হয়। জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

বৃহস্পতিবার বিএসএফআইসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তুর্জাতিক ও দেশি চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত বদলের ফলে আগের মতোই দেশি খোলা চিনির কেজি ১৩২ এবং প্যাকেটজাত চিনির কেজি ১৪০ টাকায় মিলবে।

Share this news as a Photo Card