খোকসায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আটক

0
221

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের নেতা ইউপি চেয়ারম্যান শকীব খান টিপুসহ তিনজনকে পুলিশ আটক করেছে।

এ ঘটনায় আটকদের মধ্যে রয়েছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লেিগর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শকীব খান টিপু (৫৫), পিতা- মৃত নোয়াব আলী খান। আটক চেয়ারম্যানের সহযোগী শাহিন খান (৩৯), পিতা আবুল হোসেন ও অপর জন আওয়ামী লীগ কর্মী মোঃ এনামুল হোসেন (৩৫), পিতা- মোঃ আক্কাস শেখ, সাং-হিলালপুর।

খোকসা থানা পুলিশের হোয়াটর্স আ্যাপ পেজে জানানো হয়, ইং-০৯/০২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.২০ ঘটিকার সময় খোকসা থানাধীন খোকসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিলালপুর দক্ষিনপাড়া (খালপাড়া) গ্রামস্থ তিন রাস্তার মোড় কালিবাড়ী টু হাইওয়ে রাস্তার পূর্ব পাশে কৃষ্ণচুড়ার গাছের নিচে বাঁশের তৈরী বসারস্থানে (চড়াট) আওয়ামী লীগের একদল দুষ্কৃতিকারী খোকসা থানার বাসষ্ট্যান্ডসহ কুষ্টিয়া জেলার মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে এবং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য ককটেল, হাতবোমা, বাশের লাঠি, লোহার রড ও বিভিন্ন সাইজের ইটের ভাঙ্গা টুকরা নিয়ে নাশকতা সৃষ্টির লক্ষে অবৈধ ভাবে সমবেত হয়। বাদী খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৩ (তিন) জনকে ঘটনাস্থলে গ্রেফতার করেন এবং ঘটনাস্থল হতে ধৃত আসামীগন, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের ফোটানো ককটেলের অংশ বিশেষ ১। ০৫ (পাঁচ) টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ (লাল টেপ ও টিনের টুকরা), ২। ০৭ (সাত) টি বিভিন্ন সাইজের বাশেঁর লাঠি, ৩। ০৪ (চার)টি বিভিন্ন সাইজের লোহার রড, ৪। ০১ টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অসংখ্য ইটের ভাঙ্গা অংশ, ৫। ০৩ (তিন) টি ৭টি কাঁচের বোতল, ৬। ০৩ (তিন) জোড়া স্যান্ডেল পেয়ে পুলিশের কাছে থাকা টর্চের আলোতে থানা পুলিশ ইং-০৯-০২-২০৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং।

আরও পড়ুন – ভারসাম্য দৌড়

Share this news as a Photo Card