খোকসা পৌর বিএনপির সম্মেলন : প্রধান অতিথি জানেন না কবে সম্মেলন

0
72

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সোমবার। আগের দিন পর্যন্ত একাংশ জানেই না সম্মেলন কবে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বললেন, ওখানে আওয়ামী লীগ-জাসদ পুর্ণবাসনের সম্মেলন হচ্ছে।

সোমবার সকালে খোকসা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে খোকসা পৌর বিএনপির দ্বি কার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষনা দেওয়া হয়। ইতোমধ্যে পৌর কমিটির সভাপতি ও সম্পাদক পদে মনোনয়ন পত্র খরিদ ও জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। এসব কর্মকান্ড থেকে বাদ পরেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী সমর্থীত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর অংশ।

দলের সাথে সম্পৃক্তক একাধিক সূত্র আরও জানায়, উপজেলা বিএনপির সাবেক সভপতি সৈয়দ আমজাদ আলী অংশের দুই নেতা পৌর বিএনপির সভাপতি ও সম্পাদক পদের জন্য মনোনয়ন সংগ্রহের চেষ্টা করে। কিন্তু তারা মনোনয়ন সংগ্রহে ব্যর্থ হন। আর এখানেই ঘটেছে বিপত্তি। এই অংশ সম্মেলনে না যাওয়ার ফাঁক ফোঁকর খুজতে থাকে।

পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এসএম মস্তোফা শরিফ জানান, জেলা বিএনপির নির্ধারিত ফর্মাটে পৌর বিএনপির সম্মেলনের মঞ্চ তৈরী থেকে সব আয়োজন শেষ করেছেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী রুমীকে প্রধান অতিথি করে ব্যানার তৈরী করা হয়েছে। সম্মেলন ও কমিটি ঘোষনা এখন সময়ের চাহিদা।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত পৌর বিএনপির সভাপতি ও সম্পাদক পদের মনোনয়ন পত্র খরিদ ও দাখিল হয়েছে। সভাপতি পদের জন্য মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সাধারণ সম্পাদক পদের জন্য তিনি নিজে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। অন্য কেউ মনোনয়ন পত্র নিয়েছে কী না তা তাদের জানা নেই।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী জানান, তারা দলের মূল ধারার সাথে আছেন। কিন্তু একটি পক্ষ আওয়ামী লীগ জাসদকে পুনবাসনের সম্মেলন করছে। তাদের সম্মেলন সম্পর্কে জানানো হয়নি। তিনি আরও নিশ্চিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি নিজেও জানেনা তাকে প্রধান অতিথি করা হয়েছে। সম্মেলনে তার যোগ দেওয়া বিষয়টি অনিশ্চিত বলে মন্তব্য করেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, আজ (রবিবার) খোকসা পৌর বিএনপির আহবায়ক তাকে সম্মেলনের বিষয়ে মুঠো ফোনে জানিয়েছেন। তিনি বলেন, সম্মেলনের কয়েক ঘন্টা আগে আমরা জেনেছি। তাই কি করবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আর বলেন, দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পৌর বিএনপির আহবায়ক এজেডজি রশিদ রেজা বাজু বলেন, কমপক্ষে চার দিন আগে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীকে ফোনে সম্মেলন সম্পর্কে জানানো হয়েছে। তার মনে নাও থাকতে পারে। তবে আজ রবিবার দ্বিতীয় দফায় তাকে মুঠোফোনে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতিকে দাওয়াত দেওয়ার বিষয়ে দলের উর্দ্ধতনরা তাকে নির্দেশ দেয়নি।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান জানান, জেলা নির্ধারিত ফর্মাটে সম্মেলনের প্রস্তুতি চলছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী এই আসনের সাবেক সংসাদ তাই তাকে প্রধান অতিথি করা হয়েছে। কয়েকদিন আগেই পৌর বিএনপির আহবায়ক নিজে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্যকে সৈয়দ মেহেদী রুমীকে দাওয়াত করেছেন।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, দলীয় সিদ্ধান্ত মাফিক জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক সভাপতি ও সাবেক সংসদ সৈয়দ মেহেদী রুমী জানানো হয়েছে।