কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ( যশোর-ট ০২-০২১৪) বসতঘরে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাড়িটির দুই নারী সদস্য আহত হয়েছেন।
রবিবার (১ জুন) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানারমোড় ব্রাক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।
স্থানীয়রা জানান, ভোররাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রæত বাইরে বেরিয়ে এসে দেখতে পান একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন বাড়ির দুই নারী সদস্য।
আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন – খোকসা পৌর বিএনপির সম্মেলন : প্রধান অতিথি জানেন না কবে সম্মেলন
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, রবিবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। কোন নিহতের ঘটনা ঘটেনি তবে দুইজন নারী আহত হয়েছেন”।






