পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

0
40

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (০২ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুরের মসলেমপুর এলাকায় হাতেম আলী নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকেই আটক করা যায়নি। পরে জব্দকৃত অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়াসহ ৪ জেলায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় মসলেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে এসব আগ্নেয়াস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।