স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য মঈন উদ্দিন মোটরসাইকেল শো ডাউন করেছেন।
শুক্রবার সকাল থেকে খোকসা ও কুমারখালী উপজেলা কৃষক দলের ব্যানারে মোটরসাইকেল পিকাপ ও মাইক্রোবাস নিয়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় সমবেত হন।
দুপুর পর তারা খোকসা-রাজবাড়ীর সীমান্তের শিয়াল ডাঙ্গী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাফেজ মোঃ মঈন উদ্দিনকে স্বাগত জানান।
আরও পড়ুন – কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ
পরে মোটরসাইকেল বহরটি দুই উপজেলার কয়েকটি এলাকা প্রদক্ষিন করে। এসময় এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা হাফেজ মোঃ মঈন উদ্দিন খোকসা বাসষ্ট্যান্ড ও কুমারখালীতে একাধিক পথসভায় জনগনের কাছে সমর্থন ও দোয়া চান। পরে হাফেজ মঈন উদ্দিন তার গ্রামের বাড়ি খোকসা উপজেলার মহিশা খোলাতে যান।






