কুমারখালী প্রতিনিধি
কুমারখালী পৌর এলাকার প্রধান রাস্তার দুই ধারে গড়ে উঠেছে প্রধান বিপণী বিতানসহ হরেকরকম ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে দখল মুক্ত করার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত।
এসব প্রতিষ্ঠানে সামনে আবার সড়ক জুড়ে নিয়মিত বসে ভ্রাম্যমাণ তরিতরকারি, জামা – কাপড়, স্যান্ডেল, শরবত, ফল, মুখোরুচিসহ হরেক রকমের দোকান। আবার অনেকেই ভ্যানসহ বিভিন্ন গাড়ি পার্কিং করছেন। এতে সড়ক সংকীর্ণ হয়ে প্রচন্ড যানজট সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিনই জনদুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।
পৌর শহরের প্রধান সড়কের অবৈধ দখল মুক্তকরণ, যানযাট নিরসন ও শৃঙ্খলা ফেরানোর দাবিতে পদযাত্রা করেছেন সচেতন নাগরিকরা। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে শহরের গোলচত্বর এলাকা থেকে পদযাত্রাটি বের করা হয়। পরে স্টেশনবাজার, থানামোড়, গণমোড়, হলবাজার প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পৌরকর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের আহবায়ক আতাউর রহমান সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার কুমারখালী প্রতিনিধি মাহমুদ শরীফ, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা আকাশ মাহমুদ প্রমুখ।
সড়ক জুড়ে ব্যবসা বাণিজ্য করায় চরম জনদুর্ভোগের কথা স্বীকার করেছেন কুমারখালী পৌরসভার প্রধান সহকারী রাজু আহমেদ। তিনি বলেন, দ্রæতই উচ্ছেদ অভিযান করে সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুন – প্রশিক্ষণ ভাতা বাড়লো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস এম মিকাইল ইসলাম বলেন, জনস্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






