খোকসার কালীপূজা ও মেলা এ জনপদের সব সম্প্রদায়ের মানুষের হাজারও প্রয়োজন মেটায়। কেউ আসে দেবী দর্শনের মধ্যদিয়ে পূর্ণতা পেতে। কেউ আসেন মেলায় বিনোদন নিতে। সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন কেউ কেউ। রাজ জমিদারী আমলে এ পূজা ও মেলা চলতো মাস ধরে। সময় পাল্টেছে। পাল্টেছে অনেক কিছু। তবে প্রয়োজন বাঁধামানে না। ছবিতে এবারের কালপিূজার মেলা।














