নির্বাচনে কোন অবৈধ অস্ত্রের ব্যবহার হতে দেব না- পুলিশ সুপার

0
13

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার যাতে না হতে পারে এটা আমরা গুরুত্বের সাথে দেখছি। আপনাদের আমি প্রতিশ্রæতি দিচ্ছি, আশ্বস্ত করছি-এই নির্বাচনে, ১২ তারিখের নির্বাচনে কোন অবৈধ অস্ত্রের ব্যবহার আমরা কুষ্টিয়াতে হতে দেব না। বিশেষ করে বোমা তো নয়ই। আর এ যাত্রায় আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যখনই নির্বাচন নিয়ে কথা বলি একটি বিষয় খুবই প্রাসঙ্গিক হয়ে আসে আমাদের সামনে। সেটি হল অস্ত্র। সাথে আছে পেশীশক্তির প্রয়োগ, ভোটারদের ভয়-ভীতি দেখানো একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা এগুলো খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে। অবৈধ অস্ত্র যে পরিমাণে থাকুক যে কয়টায় থাকুক এগুলো আমাদের জন্য ক্ষতিকর। ভোট তো আমাদের একদিন হবে কিন্তু বছরের ৩৬৪ দিন আমরা কি করব? একদিনের ভোটসহ পুরো বছরের জন্য এই অবৈধ অস্ত্র আমাদের জন্য হুমকি। সুতরাং এই অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের এখন একটি প্রায়রটি।

মতবিনিময় সভায় নির্বাচনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুল রহমান, দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।
প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিম সভা শেষ হয় দুপুর আড়াইটায়।

এ সময় পুলিশ সুপার আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচনে কোন ধরণের অবৈধ অস্ত্রের ব্যবহার যেন না হয় সেই দিকে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘেœ তাদের ভোট দিতে সেই নিশ্চয়তা আমরা দিতে চাই। আগামীর নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু, জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, গণ অধিকার পরিষদের প্রার্থী সাহাবুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, জুলাই যুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর ব্যাখ্যা ও দিকনির্দেশনা দেওয়া হয়।