স্টাফ রিপোর্টার
ত্রয়েদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪( খোকসা-কুমারখালী) সংসদীয় আসনের ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত হারিয়েছেন।
বৃহস্পতিবার দিন গত রাতে সহকারি রিটার্নিং অফিসার ও খোকসা এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় পৃথক পৃথক ভাবে দুই উপজেলার ফল ঘোষনা করে। ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনের চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামানত হরিয়েছে।
খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে কুষ্টিয়া ৪ সংসদীয় এলাকা। এ আসনের দুই উপজেলার মোট ভোটার সংখ্যা – ৪ লাখ ২০ হাজার ৬৫ জন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ টি কেন্দ্রে ৩০৫০০৯টি ভোট পোল (কাস্টিং) হয়। এরমধ্যে ৫৩৯২টি ভোট বাতিল বিবেচিত হয়। বৈধ পোল ভোট ধরা হয় ২৯৯৬১৭ টি। এ আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেন ১৪৬২০৪ ভোট পেয়ে নির্বচিত হন। তার নিকট প্রতিদ্ব›িদ্ব বিএনপির প্রার্থী পেয়েছেন ১৩৮৫৭৪ ভোট। বাঁকী চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামন হারিয়েছেন।
জামানত হারানো ৪ প্রার্থীর শীর্ষে রয়েছেন গনফেরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হাকিম মিয়া। তার প্রাপ্ত ভোট২৪৯টি। বাংলাদেশ লেবার পাটির শহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছে ৩০০টি ভোট, বাংলাদেশ মাইনরিটি পাটি (বিএমজেপি)’র অরুন কুমার ঘোষ রকেট প্রতীকে পেছেন ৬৪৭ ও ইসলামী আন্দোলনের প্রতিকের আনোয়ার খানের হাতপাখা ১৩৬৪৩ টি পেয়েছে।
খোকসা উপজেলা নির্বাচন অফিসার ইমরান হোসেন জানান, ১৯৭২ সালের নির্বাচন আইনের আরপিও’র ৪১ ধারা অনুযায়ী কাস্টিং ভোটের ১২.৫ শতাংশ ভোট না পেলে প্রার্থী জামানত হারাবেন। সেক্ষেত্রে এ আসনে একাধিক প্রার্থী জামানোত হারাবেন।






