কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে।
সোমাবার (০৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমাবার (০৯ মার্চ) আনুমানিক ভোর সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ি মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরআগে, রবিবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সময় রংমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮৮ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিবার (০৮ মার্চ) আনুমানিক রাত ৯টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ বোতল মদ এবং ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া রাত ১০টার সময় চিলমারী বিওপির আলিমডোবা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব মাদক,অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্যের মোট আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৪১ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
বিজিবি আরও জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।






