সরকাররি তিন অফিসে একরাতে চুরি

0
8

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে এঘটনা ঘটে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এঘটনায় কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এঘটনা ঘটনায় চোর চক্র। এসময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

তবে এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। একই সাথে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর দপ্তর গুলো পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তদন্তেুর পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।