কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) রাত ২টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কান্দিরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মোঃ মিঠুন মন্ডল (৩৫) এবং শহীদ হোসেন (২৫) নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ হতে ২০ বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।
এছাড়াও রাত ১টা ১০ মিনিটের সময় চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ কেজি কারেন্ট জাল এবং ৪ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৫২০ টাকা।
অন্যদিকে শুক্রবার (২৭ মার্চ) রাত ৪ টা ২০ মিনিটের সময় বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।
উদ্ধারকৃত এসব ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যের মোট মুল্য ৪ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।






