নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

0
5

স্টাফ রিপোর্টার

দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন।

পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া বাস থেকে খোকসার শিশু ইসরাফিল, আয়শা সিদ্দিকা ও যুবক রাজিব বিশ্বাসের বাড়িতে মৃতদেহ গুলো পৌছায় বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ৬ টার মধ্যে। এরপরে শুরু হয় মৃতদেহগুলো দাফন ও সৎকারের আনুষ্ঠানিকতা। এ আয়োজন চলে দুপুর পর্যন্ত। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান নিখোঁজ শিশু ও যুবকের বাড়িতে যান। নিহতদের দাফন ও সৎকারের জন্য প্রতিটি পরিবারের জন্য ত্রাণ তহবিলের ২৫ হাজার তুলে দেন।

বাস ডুবির ঘটনায় খোকসা উপজেলার নিহতরা হলেন, শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৩), একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের দেলোয়ার হোসেনের তিন বছরের শিশু ইসরাফিল ও জানিপুর ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান জানান, জেলা প্রশাসনের নির্দেশে প্রত্যেকের নিহতদের জন্য ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।