Home breaking news রিং মেরামতের সময় টায়ারের বিষ্ফোরনে ট্রাক চালক নিহত

রিং মেরামতের সময় টায়ারের বিষ্ফোরনে ট্রাক চালক নিহত

0
10

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় অতিরিক্ত টায়ারের রিং মেরামত করানোর সময় টায়ারটি বিষ্ফোরনে ট্রাক চালক নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডের ৫শ গজ পশ্চিমে জুয়েল ওয়াকশপে হাওয়া ভর্তি টায়ারের রিং মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষ্ফেরিত টায়ারের রিং এর লোহার চুরি ছুটে গিয়ে ট্রাক চালক পরবেশ বিশ্বাস (৫০) গলা থেকে সিংহ ভাগ অংশ দ্বি-খন্ডিত হয়ে যায়। আহত ট্রাক চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

নিহত ট্রাক চালকের যশোরের চুরামনকাঠি গ্রামের মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা মেট্রো ট- ২২/৮৫৪৬ নম্বর ট্রাকের চালক ছিলেন। তারা এক সাথে তিনটি ট্রাকে পঞ্চগড় থেকে বালি নিয়ে মাদারিপুরে যাচ্চিছেলো। অতিরিক্ত টায়ারের ফেটে যাওয়া রিং মেরামতের জন্য তারা যাত্রা বিরতি দেয় বলে অন্য গাড়ির চালক ও সহযোগীরা নিশ্চিত করেছেন।

একটি গাড়ির চালকের সহযোগী রব্বিল আলী জানায়, তাদের সাথের একটি গাড়ির অতিরিক্ত টায়ারের রিং ফেটে যাওয়ায়। তারা মালিকের সাথে কথাবলে রিংটি মেরামতের জন্য রাস্তার ধারের দোকানটিতে দাড়ান। ট্রায়ার নামিয়ে নিয়ে যান। হঠাৎ বিকট শব্দে টায়ারটির ফেটে যায়। টায়ারের রিং এর চুরি ছুটে গিয়ে পরবেশ নামের একজন চালক রক্তাক্ত জখম হয়ে মারা যায়। দোকালে চালা উঠে যায়।

দুর্ঘটনার পর ওয়াকশপের মালিক জুয়েল সাথে কথা বলার চেষ্টা করা হয় তাতে পাওযা যায়নি। স্থানীয়রা জানায় দুর্ঘটনার পর জুয়েল দোকান বন্ধ করে চলে গেছে।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমীন আলম রীমা বলেন, ওই ট্রাক চালক জরুরী বিভাগে আনার আগেই মারায়ান। তার গলার সামনের অংশের সিংহ ভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি আবু ওবায়েদ ট্রাক চালক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনা স্থল থানা পুলিশের জুড়িডিকশনে তাই খোকসা থানা ব্যবস্থা নেবেন।