সাপ্তাহিক হাট, লোকজনের গমগমা উপস্থিতি। একটি সেবা মুলক প্রতিষ্ঠানে সুঠামদেহের এক যুবক হঠাৎ ঢুকে পরে। অফিসের এক অতিথির কাছে ইশারায় ৫ টাকা দাবি করে। সেখান থেকে সারা না মেলায় বালিতে মুখ ও মাথা গুজে প্রতিবাদের ঘোষনা দিয়ে বেড়িয়ে যায়। অফিসের উল্টো পাশে নির্মান কাজের জন্য রাখা বালির স্তুপে মাথা গুজে দেয়। এ ভাবে প্রায় ৪ মিনিট অতিবাহীত হয়ে যায়। যুবকের শরীরে কাঁপনি শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। অবশেষে দাবিকৃত ৫ টাকা নিয়ে শান্ত হয় ওই যুবক। মঙ্গলবার দুপুর ১২টা ১৯ মিনিট থেকে ২৩ মিনিটের মধ্যে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি সড়ক থেকে ছবিটি তোলা।










